সর্বশেষ
ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতে গাড়ি পার্কিং নিয়ে ঝগড়ায় মুসলিম যুবকের শিরচ্ছেদ: গণপিটুনিতে নিহত অভিযুক্ত।

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬
ভারতে গাড়ি পার্কিং নিয়ে ঝগড়ায় মুসলিম যুবকের শিরচ্ছেদ: গণপিটুনিতে নিহত অভিযুক্ত।

ভারতের বিহার-এর আরারিয়া জেলার ফরবিসগঞ্জ মহকুমায় পার্কিং নিয়ে বিরোধের জেরে সংঘটিত নৃশংস জোড়া হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পেশায় পিকআপ ভ্যানচালক আলী হোসেনকে ছুরিকাঘাতের পর হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত রবি চৌহান তাকে আক্রমণ করে। ঘটনার আকস্মিকতা ও সহিংসতায় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং কেউ হস্তক্ষেপ করতে সাহস পায়নি।


এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে গণপিটুনিতে রবি চৌহানের মৃত্যু ঘটে। এতে ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা চলছে।


ঘটনার পর ফরবিসগঞ্জ মহকুমা হাসপাতালসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে জনমনে আরও উদ্বেগ তৈরি হয়েছে।


মানবাধিকারকর্মীরা বলছেন, সামান্য বিরোধ থেকে এমন সহিংসতা সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার ইঙ্গিত দেয়। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।