সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Could the US oil blockade snuff out the Cuban cigar?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israel appoints first ambassador to SomalilandCould the EU’s alliance with Israel soon change?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US jury finds Ticketmaster and Live Nation had anticompetitive monopolyঅবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে আর্সেনালনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Could the US oil blockade snuff out the Cuban cigar?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israel appoints first ambassador to SomalilandCould the EU’s alliance with Israel soon change?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US jury finds Ticketmaster and Live Nation had anticompetitive monopolyঅবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে আর্সেনাল
Live Bangla Logo

আল্লাহ ভালো জানেন মুক্তিযুদ্ধের সময় কার কি ভূমিকা ছিলো, তিনি পূর্ণাঙ্গ সাক্ষী: ডা. শফিকুর।

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬
আল্লাহ ভালো জানেন মুক্তিযুদ্ধের সময় কার কি ভূমিকা ছিলো, তিনি পূর্ণাঙ্গ সাক্ষী: ডা. শফিকুর।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই ভালো জানেন এবং এ বিষয়ে তিনিই পূর্ণাঙ্গ সাক্ষী।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদদের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে স্বাধীনতার পর দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেন।


তিনি বলেন, স্বাধীনতার পর মানুষ একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়নি। তার দাবি, জনগণের ম্যান্ডেট উপেক্ষার কারণেই ১৯৭১ সালের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।


সংসদীয় আলোচনায় তিনি আরও উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যেই বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান-এর মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুতে জাতির শোকের কথাও স্মরণ করেন।


ডা. শফিকুর রহমান বলেন, দেশের সব রাজনৈতিক দলকে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম নিয়ে সুস্থ ধারার রাজনীতি করতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে একটি সম্মানজনক জাতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।


বক্তব্যে তিনি ১৯৭৯ সালের পলিটিক্যাল পার্টিস রিভাইভাল অ্যাক্টের কথাও উল্লেখ করেন, যার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল পুনরায় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাতির মধ্যে আর কোনো বিভক্তি নয়—ঐক্যই হোক অঙ্গীকার।