সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেলো সিলেট ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা।

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেলো সিলেট ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা।

জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


রোববার (৫ এপ্রিল) কারখানায় সার উত্তোলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম।


এর আগে গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এপ্রিল থেকে জুন—এই তিন মাস দেশের সার কারখানাগুলোতে গ্যাস রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার কৌশল নির্ধারণ করা হয়।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাত, জ্বালানি সরবরাহে চাপ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। এ প্রেক্ষাপটে দেশের সার উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহ পরিকল্পনা পুনর্বিন্যাস করা হয়েছে।


চিঠিতে আরও বলা হয়, মে ও জুন মাসে এসএফসিএলে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হতে পারে।