সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

ইরানে নিখোঁজ আমেরিকান পাইলটকে বোমা মেরে হত্যা করতে চাইছে যুক্তরাষ্ট্র: ইরানি সংবাদমাধ্যম।

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
ইরানে নিখোঁজ আমেরিকান পাইলটকে বোমা মেরে হত্যা করতে চাইছে যুক্তরাষ্ট্র: ইরানি সংবাদমাধ্যম।

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র।


সামরিক সূত্রের বরাতে তাসনিম জানায়, গত শুক্রবার ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটের অবস্থান সন্দেহ করা হচ্ছে এমন এলাকাগুলোতে হামলা চালানো হচ্ছে। বিশেষ করে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশ–এর কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় শনিবার রাতে বোমা হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


এর আগে ইরান দাবি করে, তারা যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। ওই বিমানের ক্রুদের উদ্ধারে যাওয়া আরেকটি এ-১০ যুদ্ধবিমান-কেও ভূপাতিত করা হয়েছে।


অন্যদিকে হোয়াইট হাউস–এর কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভূপাতিত বিমানের ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনও চলছে।


মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, এফ-১৫ যুদ্ধবিমানটিতে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, তবে অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই উদ্ধার অভিযান এখন একটি ‘ক্রিটিক্যাল মিশন’ হয়ে উঠেছে। সময় যত গড়াচ্ছে, নিখোঁজ পাইলটের নিরাপত্তা ঝুঁকি তত বাড়ছে।