সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন


ঢাকা, ৪ এপ্রিল ২০২৬:


জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় উপেক্ষা করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না।


শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


আখতার হোসেন বলেন, “সংস্কার পরিষদের প্রস্তাব নতুন কিছু নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল।”


তিনি অভিযোগ করেন, “ভোটের পর তারা টু-থার্ড মেজরিটি অর্জনের জন্য জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সংবিধান অবশ্যই প্রয়োজন, তবে সেটি ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান নয়—বরং হতে হবে জনগণের সংবিধান।”


সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সংস্কার বা গণভোট চান না, কারণ আপনারা দেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চান। গণভোট মেনে নিলে একক কর্তৃত্ব থাকবে না। তাই মৌলিক কাঠামোর পরিবর্তনও এড়িয়ে যাচ্ছেন। কিন্তু জনগণের মতামত অমান্য করে কোনো সরকার টিকে থাকতে পারে না।”