সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপির রাজনীতি ‘মুনাফিকি ও সুবিধাবাদে প্রতিষ্ঠিত’: মামুনুল হক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
বিএনপির রাজনীতি ‘মুনাফিকি ও সুবিধাবাদে প্রতিষ্ঠিত’: মামুনুল হক


ঢাকা, ৪ এপ্রিল ২০২৬:


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বিএনপির রাজনীতি মূলত ‘মুনাফিকি ও সুবিধাবাদ’-এর উপর প্রতিষ্ঠিত।


শনিবার (৪ এপ্রিল) বাদ আসর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


বক্তব্যে তিনি বলেন, গ্রামবাংলায় প্রচলিত একটি গল্পের মাধ্যমে বিএনপির অবস্থান বোঝা যায়— যেখানে নিজের স্বার্থ অনুযায়ী ভালো-মন্দের সংজ্ঞা নির্ধারণ করা হয়। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অধ্যাদেশ তাদের ক্ষমতা বাড়ায়, সেগুলো বিএনপির কাছে গ্রহণযোগ্য হলেও, জবাবদিহিতা নিশ্চিত করে এমন অধ্যাদেশগুলো তাদের কাছে অপছন্দনীয়।


তিনি আরও বলেন, নির্বাচনের সময় বিএনপি গোপনে ‘না’-এর পক্ষে প্রচার চালালেও জনরোষের আশঙ্কায় প্রকাশ্যে তা বলতে পারেনি। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার কথাও উল্লেখ করেন তিনি। “প্রকাশ্যে এক কথা, ভেতরে অন্য কথা— এটিই মুনাফিকি,” বলেন মামুনুল হক।


তিনি সতর্ক করে বলেন, “জুলাই শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে মুনাফিকি ও সুবিধাবাদের রাজনীতি চলবে না।” পাশাপাশি জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় রাজপথ ও সংসদে মোকাবিলা করা হবে।


সমাবেশে অতীতের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেশপ্রেমিক দলগুলোকে মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।