সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Trump says he opposes extending Iran ceasefire amid talks uncertaintyসংবাদ সূত্রে জানা গেছে, Video: US forces board sanctioned tanker in Asia Pacificসংবাদ সূত্রে জানা গেছে, Video: Moment hikers get caught in Guatemala volcano eruptionEU court rules Hungary’s LGBTQ law violates human rightsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israeli sexual violence helping push Palestinians from West Bank: ReportWhat’s the bill to rebuild Gaza, and who will pay?ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহতসংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীসূত্রের খবর অনুযায়ী, Trump says he opposes extending Iran ceasefire amid talks uncertaintyসংবাদ সূত্রে জানা গেছে, Video: US forces board sanctioned tanker in Asia Pacificসংবাদ সূত্রে জানা গেছে, Video: Moment hikers get caught in Guatemala volcano eruptionEU court rules Hungary’s LGBTQ law violates human rightsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israeli sexual violence helping push Palestinians from West Bank: ReportWhat’s the bill to rebuild Gaza, and who will pay?ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহতসংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
Live Bangla Logo

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে বায়ুবাহিত এ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিনি শিশু মারা গেছে; যাদের বয়স ৫ থেকে ৭ বছর পর্যন্ত।

তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে তিনজন। এদিন দুপুর ১২টায় হাসপাতালে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে ১৪৯ জন। এদের মধ্যে চারজন বয়স্ক।


এনিয়ে এখন পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছে ৩৭৭ জন; যাদের মধ্যে মারা গেছে ৩৮ জন।


এদিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আশা করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা বৃদ্ধি করা হবে।”

হাসপাতালে আইসিইউ শয্যা সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশন হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে


সিটি করপোরেশনের প্রশাসক বলেন, “সারাদেশের তুলনায় রাজশাহীতে হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সতর্ক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারব।

“ইপিআই কর্মসূচির আওতায় সিটি করপোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।”

তিনি বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার থেকে একযোগে নগরের ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্যক্রম চলছে। বর্তমানে তাদের কাছে হামের আট হাজার টিকা মজুদ রয়েছে। রোববার থেকে ৬৪টি স্থানে টিকা দেওয়া হবে।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।