সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইজরায়েলের হামলায় খামেনির পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারেজি গুরুতর আহত, স্ত্রী নিহত।

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
ইজরায়েলের হামলায় খামেনির পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারেজি গুরুতর আহত, স্ত্রী নিহত।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী হয়েছেন নিহত। বুধবার তেহরানে তার বাসভবনে হামলা হয়েছে।



ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, হামলার কিছু সময় পর তেহরানের বাসভবন থেকে গুরুতর আহত অবস্থায় কামাল খারাজি এবং তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খারাজির স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি।



কামাল খারাজি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপর সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্র উপদেষ্টা এবং ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেইন রিলেশন্স দপ্তরের প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।



গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। তার মৃত্যুর কিছু দিন পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি। কামাল খারাজি মোজতবা খামেনিরও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন।