সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রক্তমাখা হাতে প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না: পোপ লিও

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
রক্তমাখা হাতে প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না: পোপ লিও

যুদ্ধ ও প্রার্থনা নিয়ে পোপের মন্তব্যে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া


ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, যুদ্ধ পরিচালনাকারীদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।


‘পাম সানডে’ উপলক্ষে দেওয়া খুতবায় পোপ বলেন, যিশু যুদ্ধকে প্রত্যাখ্যান করেছেন এবং যারা যুদ্ধ চালায়, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না বরং প্রত্যাখ্যান করেন। বাইবেলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি শুনব না; কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত।” তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।


বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতে ধর্মীয় উদ্ধৃতি ব্যবহার করে সেনা কার্যক্রমকে সমর্থনের যে অবস্থান নিয়েছিলেন, তার বিপরীত সুর শোনা গেছে পোপের বক্তব্যে।


এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সংকটময় সময়গুলোতে প্রেসিডেন্ট, প্রতিরক্ষা বিভাগ এবং সেনারা প্রার্থনার মাধ্যমে মানসিক শক্তি পেয়েছেন। তিনি বলেন, বিদেশে কর্মরত সেনা সদস্যদের জন্য প্রার্থনার আহ্বান জানানোকে ভুল হিসেবে দেখার কোনো কারণ নেই।


লেভিট আরও জানান, পবিত্র সপ্তাহ উপলক্ষে তার দলও প্রেস ব্রিফিংয়ের আগে প্রার্থনা করেছে। তার মতে, কমান্ডার-ইন-চিফ তথা প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের পক্ষ থেকে পাওয়া এই সমর্থন ও প্রার্থনা সশস্ত্র বাহিনীর সদস্যরা ইতিবাচকভাবেই গ্রহণ করেন।