সর্বশেষ
পবিত্র হজের ১ম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।কথা-কাটাকাটির জেরে ১ জনকে হত্যা অপর ২ আহতআরব দেশগুলোর কাছে ইসরাইল নয়, বরং ইরানই এখন প্রধান শত্রু: ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টাসিরিয়া থেকে সকল মার্কিন ঘাঁটি প্রত্যাহার।সূত্রের খবর অনুযায়ী, Turkiye grieves students killed in school shootingনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US House votes to extend temporary protections for Haitians in Trump rebukeনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Netflix cofounder Hastings to step down after it lost Warner Bros dealUS State Department restricts visas for those who ‘support adversaries’পবিত্র হজের ১ম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।কথা-কাটাকাটির জেরে ১ জনকে হত্যা অপর ২ আহতআরব দেশগুলোর কাছে ইসরাইল নয়, বরং ইরানই এখন প্রধান শত্রু: ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টাসিরিয়া থেকে সকল মার্কিন ঘাঁটি প্রত্যাহার।সূত্রের খবর অনুযায়ী, Turkiye grieves students killed in school shootingনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US House votes to extend temporary protections for Haitians in Trump rebukeনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Netflix cofounder Hastings to step down after it lost Warner Bros dealUS State Department restricts visas for those who ‘support adversaries’
Live Bangla Logo

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি পীরজাদা হানজালা

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি পীরজাদা হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা তার জুতা হারিয়ে ফেলেছেন।

সোমবার (৩০ মার্চ) রাতে সংসদ সদস্য নিজেই তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা ফেসবুক পোস্টে লেখেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে।


হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে! এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা।

যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো! আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।