সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জেনজিরা '৭২-এর সংবিধান আর চায় না। - হান্নান মাসউদ

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬
জেনজিরা '৭২-এর সংবিধান আর চায় না।  - হান্নান মাসউদ

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, জেনারেশন জেড বা জেন-জি বাহাত্তরের সংবিধান চায় না; বরং তারা জানতে চায় স্বাধীনতার বহু বছর পর জন্ম নিয়েও কেন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।


রোববারের অধিবেশনে তিনি নিজেকে জেন-জি প্রতিনিধির অংশ হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীন দেশে জন্ম নিয়েও নাগরিকরা প্রত্যাশিত নিরাপত্তা পায়নি। তার ভাষায়, পূর্ব প্রজন্ম ১৯৭১ সালে রক্ত দিয়ে একটি নিরাপদ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখলেও বাস্তবতা সে প্রত্যাশা পূরণ করতে পারেনি।


হান্নান মাসউদ তার নির্বাচনী এলাকা হাতিয়ার নদীভাঙন সমস্যার কথাও তুলে ধরেন। নির্বাচনের সময় নিজের গাড়িবহরে হামলা এবং পরবর্তীতেও হামলার শিকার হওয়ার অভিযোগ এনে তিনি বলেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষ জড়িত।


তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন, অথচ দীর্ঘ সময়েও ডিএনএ প্রতিবেদন প্রকাশ হয়নি এবং মামলা নিতে বিলম্ব হয়েছে। এ ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


গণভোট প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে অপ্রয়োজনীয় দীর্ঘ আলোচনা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। একইসঙ্গে অতীতের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দাবি করেন।


অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আরও অংশ নেন বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আবদুল আজিজ ও মোহাম্মদ আব্দুল মালিক।