সর্বশেষ
বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিমধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।১১ বছর বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি, আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই: তনুর বাবা।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিমধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।১১ বছর বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি, আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই: তনুর বাবা।
Live Bangla Logo

২ পাম্পে লিখা তেল নেই, কিন্তু অভিযানে পাওয়া গেলো ৫১ হাজার লিটার তেল।

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬
২ পাম্পে লিখা তেল নেই, কিন্তু অভিযানে পাওয়া গেলো ৫১ হাজার লিটার তেল।

ফরিদপুর ও ময়মনসিংহে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদের অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


ফরিদপুর সদর উপজেলার শহরতলী কানাইপুরে ‘পেট্রোল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল। ভোক্তাদের কাছে সরবরাহ না করে এসব তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশে কানাইপুর বাজার এলাকায় হোসেন ফিলিং স্টেশন ও রয়েল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া। অভিযানের সময় হোসেন ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়, যদিও সেখানে বিপুল পরিমাণ তেল মজুদ ছিল। পরে পাম্পটি ভোক্তাদের জন্য চালুর নির্দেশ দেওয়া হয়।




একই অভিযানে রয়েল ফিলিং স্টেশনে প্রাথমিকভাবে শুধু ডিজেল বিক্রি করা হচ্ছিল। পরে মজুদ যাচাই করে সেখানে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক সমস্যার কথা জানিয়ে ক্ষমা প্রার্থনা করলে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ চালু করা হয়।


অন্যদিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাটির নিচে লুকানো ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্সের পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, পাম্প মালিক হাবিবুর রহমান প্রায় এক মাস আগে বাসার ভেতরে মাটির নিচে দুটি ট্যাংক ও দুটি গাড়িতে এসব তেল মজুদ করে রাখেন। পরে তেল সংকটের অজুহাতে পাম্পটি বন্ধ রাখা হয়। এ ঘটনায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।