সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নেত্রকোনার মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ আওয়ামীলীগের বিরুদ্ধে।

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬
নেত্রকোনার মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ আওয়ামীলীগের বিরুদ্ধে।


নেত্রকোনার মদন উপজেলায় এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) ভুক্তভোগী উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিক এ বিষয়ে মদন থানায় লিখিত অভিযোগ করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদী বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে গেলে পূর্ববিরোধের জেরে সোহেল মিয়া ও তার সহযোগীরা তাকে অতর্কিতভাবে মারধর করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে বিলের পানিতে চুবিয়ে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


মেহেদীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন মেহেদী। অভিযুক্তরা হলেন—মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল মিয়া, খায়েস, কাওছার ও সাগর।


অভিযোগ অস্বীকার করে সোহেল মিয়া বলেন, মেহেদী তার চাষ করা ঘাস কাটছিলেন। বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়; তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।


মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।