সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পুলিশ দেখে ডোবায় লাফ, ছয় ঘণ্টা পর রামদাসহ গ্রেপ্তার ছিনতাইকারী

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬
পুলিশ দেখে ডোবায় লাফ, ছয় ঘণ্টা পর রামদাসহ গ্রেপ্তার ছিনতাইকারী

চট্টগ্রামের হালিশহরে পুলিশের হাত থেকে রেহাই পেতে কাদায় লাফ দেওয়ার ছয় ঘণ্টা পরে মো. রুবেল নামে এক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি ডোবা থেকে উঠার পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ছয় ঘণ্টা ধরে কাদায় গড়াগড়ি করেন ছিনতাইকারী রুবেল। সেইসাথে হাতে থাকা একটি রামদা দিয়ে আত্মহত্যা ও পুলিশকে আঘাতের হুমকি দেন ছিনতাইকারী রুবেল।

গ্রেপ্তার রুবেল হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ফকিরগলির আবু সৈয়দ ড্রাইভারের ছেলে ও নগরের চিহ্নিত ছিনতাইকারী দলের প্রধান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন।


তিনি বলেন, রুবেলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, মারধরসহ ১৪টি মামলা পাওয়া গেছে। তাকে শনিবার আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সম্প্রতি হানিট্রাফে ফেলে নারীদের ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। আমরা তাকে গ্রেপ্তারে গেলে সে লাফিয়ে কাদায় পড়ে যায়। ছয় ঘণ্টার বেশি কষ্টে সাদা পোশাকে আমরা অবস্থান পরিবর্তন করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় রুবেলকে গ্রেপ্তার করতে গেলে দৌড়ে একটি ভবনের উপর থেকে পাশ্ববর্তী ডোবায় লাফ দেয় রুবেল। এরপর সেখানে গলা পর্যন্ত তার শরীর আটকে যায়। পরে তার স্ত্রী রোদের অজুহাত দেখিয়ে ছাতার আড়ালে তাকে একটি রামদা দিয়ে যায়। এসময় রামদাটি দিয়ে আত্মহত্যা ও পুলিশ সদস্যদের আঘাত করার হুমকি দিতে থাকে রুবেল। একপর্যায়ে ফায়ার সার্ভিসের একটি টিমও ঘটনাস্থলে যায়। কিন্তু রুবেলের হুমকির সামনে কেউ তার ধারেকাছে ঘেষতে পারেননি। পরে পুলিশ পাঁচ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে কৌশলে এলাকা ত্যাগ করে একটি নির্জন স্থানে সাদা পোশাকে অবস্থান নেয়। পরবর্তীতে ছিনতাইকারী রুবেল কাদা থেকে ওঠলে পুনরায় তাকে গ্রেপ্তার করে।