সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদলের নেতা আটক।

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
প্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদলের নেতা আটক।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আলম মিয়া (৩০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করেছে পুলিশ।


নিহত আলম মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামের ছহূর উদ্দিনের ছেলে। আটক ইমরান হোসেন একই এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্র জানায়, পরশীপাড়া গ্রামে আলম মিয়ার বাড়ির প্রবেশ পথের জমি নিয়ে প্রতিবেশী আছিয়া বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আছিয়া বেগম অভিযুক্ত ইমরানের ফুফু। প্রায় তিন মাস আগে এ বিরোধ মীমাংসায় স্থানীয় একটি সালিশে আলম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।


গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ওই জমি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আছিয়া বেগমের বাড়ির সামনে হৈচৈ করেন আলম মিয়া। এ সময় খবর পেয়ে ইমরান হোসেন তার সহযোগীদের নিয়ে এসে আলম মিয়াকে ধরে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।


রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


হত্যাকাণ্ডের পর অভিযানে নামে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করা হয়।


ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা নাছিমা বেগম। আহাজারি করে তিনি বলেন, “আমার প্রতিবন্ধী পোলাডারে ওরা পিডাইয়া মাইরা ফেলল। এখন কে আমারে মা বইলা ডাকব? আমি এই হত্যার বিচার চাই।”


গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।