সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কক্সবাজার শহর ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার নিন্দা ও প্রতিবাদ।

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
কক্সবাজার শহর ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার নিন্দা ও প্রতিবাদ।


কক্সবাজার শহর শাখা ছাত্রদলের নেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা খোরশেদ আলম গতকাল কক্সবাজার শহরের কবিতা চত্বর বিচ পয়েন্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নৃশংস ও মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আমাদের প্রিয় সহযোদ্ধার এমন করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে হবে এবং ছাত্রনেতাসহ সকল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। খোরশেদ আলমের খুনীদের গ্রেফতার ও বিচারে আমরা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চাই।