সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে: হাসনাত

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে: হাসনাত

পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে দেবিদ্বার উপজেলার দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে।


উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এ অর্থসহায়তা পৌঁছে দেওয়া হয়। উপকারভোগীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় তথ্য উন্মুক্তযোগ্য বলে জানানো হয়েছে।


প্রকাশিত তালিকা অনুযায়ী, এক হাজার মানুষকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৫০০ জনের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। একই তালিকার আওতায় বিতরণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সম্পূর্ণ তালিকাই প্রকাশ করা হয়েছে।


বরাদ্দ প্রদানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, উপজেলার সব সুবিধাবঞ্চিত মানুষ এ সহায়তার আওতায় আসেননি। সরকারি বরাদ্দের আওতায় এক হাজার এবং ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রীর মাধ্যমে আরও ৫০০ জন সহায়তা পেয়েছেন। ফলে বিভিন্ন এলাকায় কিছু সুবিধাবঞ্চিত মানুষ সহায়তার বাইরে থেকে যাওয়াই স্বাভাবিক।