সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দেওয়া হয়েছে:  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতারা যেন সঠিক পথে চলেন। তাদের পেছনে রাডার বসানো হয়েছে এবং সেই রাডার সব জায়গায় নজর রাখছে। কে কী করছে সব জানা যাবে, কাউকে ছাড় দেওয়া হবে না। নেতৃত্ব চলে যাবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।


তিনি বলেন, প্রধতারেক রহমান কয়েকদিন আগে দিনাজপুরের কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলেন। এই খাল খনন কাজ তার বাবা ১৯৭৬ সালের দিকে শুরু করেছিলেন। খাল খনন অব্যাহত থাকলে পানির সংকট থাকত না। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানিসংকটে ভুগছে।


কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বৃষ্টির কারণে গম নষ্ট হয়ে যাচ্ছে। কখনও অতিবৃষ্টি, কখনও শীত কমে যাওয়া—দুই কারণেই ফলনের ক্ষতি হচ্ছে। ভুট্টা ও আলুচাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের দুর্দশা বিবেচনায় নিয়েই তারেক রহমান নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছেন।


তিনি বলেন, কৃষকেরা ঋণগ্রস্ত হয়ে পড়েন, অনেকেই ব্যাংকঋণ পরিশোধ করতে পারেন না। সাবেক প্রধানমবেগম খালেদা জি ক্ষমতায় এসে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিলেন। একইভাবে তারেক রহমান কৃষকদের সহায়তায় কাজ করছেন। তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও করেছেন।


মির্জা ফখরুল বলেন, দেশে ২০ হাজার খাল খনন করা হবে—এ ঘোষণা প্রধানমন্ত্রীর। তিনি কাজ করে দেখান। বিএনপি নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সৎভাবে খাল খননের আহ্বান জানান তিনি।


জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, কিছু নেতা মানুষকে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছেন। ধর্মকে ব্যবহার করে কোনো লাভ নেই। ধর্ম মানুষের অন্তরের বিষয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেন না।


শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, শৃঙ্খলা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে গেছে। একটি পেট্রলপাম্প ভাঙচুরের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, অভিযোগ থাকলে দায়িত্বশীল ব্যক্তিদের জানাতে হবে, ভাঙচুর করা যাবে না। কোনো মব তৈরি করতে দেওয়া হবে না এবং কঠোরভাবে দমন করা হবে। আইনবহির্ভূত কোনো কাজ না করার আহ্বানইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরহাদ হোসেন ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন প্রমুখ। জানান তিনি।


য়ান্ত্রী ানমন্ত্রী ন