সর্বশেষ
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্তআলি লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক হামলা ইরানেরআপাতত যুদ্ধ বাদ, মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ডইরানের সাথে যুদ্ধে জড়ানোতে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ডপাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪০০ জন নিহত।মার্কিন প্রতিবেদনে উগ্রবাদী আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ।ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলানামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্তআলি লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক হামলা ইরানেরআপাতত যুদ্ধ বাদ, মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ডইরানের সাথে যুদ্ধে জড়ানোতে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ডপাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪০০ জন নিহত।মার্কিন প্রতিবেদনে উগ্রবাদী আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ।ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলা
Live Bangla Logo

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪০০ জন নিহত।

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪০০ জন নিহত।

আফগানিস্তানের রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।


আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে কাবুলের ওমর মাদকাসক্তি চিকিৎসা হাসপাতালে এ হামলা চালানো হয়। প্রায় দুই হাজার শয্যার এই হাসপাতালটির বড় অংশ হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।


তিনি বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।