সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রতিবেশী উচ্ছেদ করে সাবেক উপদেষ্টার বিরুদ্ধে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬
প্রতিবেশী উচ্ছেদ করে সাবেক উপদেষ্টার বিরুদ্ধে রাস্তা নির্মাণের অভিযোগ
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশীদের উচ্ছেদ করে ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিজ বাড়িতে যাওয়ার জন্য আগে থেকেই সরকারি রাস্তা থাকলেও নতুন করে আরেকটি রাস্তা নির্মাণ করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। স্থানীয় সূত্র জানায়, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪০২ মিটার দৈর্ঘ্যের ওই রাস্তা নির্মাণ করা হয়েছে। অনুমোদন ছিল ১২ ফুট প্রস্থের রাস্তার জন্য। তবে বাস্তবে কোথাও ১৬ ফুট, আবার কোথাও ১৮-১৯ ফুট পর্যন্ত প্রশস্ত করে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলোঘর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় আদিলুর রহমান খানের পৈতৃক বাড়ি। বর্তমানে সেখানে তার পরিবারের কেউ বসবাস করেন না। ষোলোঘর বাসস্ট্যান্ড থেকে তার বাড়ি পর্যন্ত প্রায় ১০ ফুট প্রস্থের একটি ভালো রাস্তা আগে থেকেই রয়েছে। তবুও ব্যক্তিগত যাতায়াত সুবিধার জন্য প্রতিবেশীদের উচ্ছেদ করে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসন ও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাদের ব্যবহার করে প্রতিবেশীদের বাড়িতে সরকারি লিজ সম্পত্তির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এমনকি বিদ্যুতের খুঁটিও প্রতিবেশীদের বাড়ির ভেতরে স্থাপন করা হয়েছে। এছাড়া এক বাল্যবন্ধুকে ব্যবসায়িক সুবিধা দিতে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। ভুক্তভোগী প্রতিবেশী রুবেল বলেন, “ষোলোঘর বাসস্ট্যান্ড থেকে শাখা রাস্তাটি ১০ ফুটের। অথচ তিনি তার বাড়িতে ঢুকতে ১৭ ফুটের রাস্তা করেছেন। আমার ঘরবাড়ি ভেঙে দিয়ে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি লিজ সম্পত্তির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছিল। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক সেই সাইনবোর্ড সরিয়ে নিয়েছেন। যদি লিজ সম্পত্তিই হয়, তাহলে সাইনবোর্ড কেন সরানো হলো?” আরেক ভুক্তভোগী তার ভেঙে দেওয়া বাড়ি দেখিয়ে বলেন, “এটা আমার বাপ-দাদার সম্পত্তি। আমাদের বাড়ি ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ক্ষতিপূরণ তো দূরের কথা, আমাদের সঙ্গে কথাও বলা হয়নি।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে প্রায় ৫০ বছর আগের একটি রাস্তা ছিল। নতুন করে রাস্তা করার কোনো দরকার নেই। তবুও ব্যক্তিগত স্বার্থে ঘরবাড়ি ভেঙে রাস্তা বানানো হয়েছে।” এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিও কনস্ট্রাকশনের কর্ণধার সাইফুর রহমান বলেন, “১২ ফুট প্রস্থের অনুমোদনে রাস্তা নির্মাণ শুরু হয়েছিল। পরে গাড়ি চলাচলে সমস্যা হওয়ায় কিছু জায়গায় ১৬ ফুট এবং কোথাও কোথাও ২০ ফুট পর্যন্ত করা হয়েছে। প্রকল্প পরিচালক ও জেলা প্রশাসনের অনুমতি ও তদারকিতে কাজটি হয়েছে। তবে অতিরিক্ত কাজের টাকা এখনো পাইনি।” শ্রীনগর উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম বলেন, “আমরা কেবল কাজটি যাতে ঠিকভাবে হয় সে জন্য তদারকি করেছি। এ বিষয়ে জেলা প্রকৌশলী ভালো বলতে পারবেন।” মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি তখন বৈঠকে ছিলেন। পরে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি। অন্যদিকে আদিলুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।