সর্বশেষ
রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কক্সবাজার: পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬
কক্সবাজার: পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে
কক্সবাজারে এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাইদুল আরেফিন মিরাজ নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম গিয়াস উদ্দিন এ আদেশ দেন। অভিযুক্ত সাইদুল আরেফিন মিরাজ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক। সকালেই একই মামলায় জামিন আবেদন করেন মিরাজ। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ভুক্তভোগী নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় মিরাজ তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিয়ে করেন এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৮ দিন তাকে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও হাতিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।