
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা Tasnim News Agency।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দক্ষিণ ইরানের মিনাব এলাকায় একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রায় দুইশজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নিহতের এ সংখ্যা ও নির্দিষ্ট ঘটনার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংঘাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।