সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬
বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গ্রেপ্তাররা হলেন মামলার ১ নম্বর আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) এবং ৩ নম্বর আসামি বেবী খাতুন (৫২)। তারা বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, ঘটনার পর আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে ভোর সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার ইয়ার মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন এবং জেলা ওলামা মাশায়েখ পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে রোববার সকালে বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এ ঘটনায় নিহতের দুলাভাই মো. আলী আজম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।