সর্বশেষ
রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গাইবান্ধার ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে এক স্কুলশিক্ষকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬
গাইবান্ধার ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে এক স্কুলশিক্ষকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামে এক স্কুলশিক্ষকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল। শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। পুলিশ ও প্রতিবেশীরা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন বাসায় বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকায় রুমা একাই বসবাস করছিলেন। এ সুযোগে তার বাড়িতে কয়েকবার চুরির ঘটনাও ঘটে। তবে পুলিশ জানায়, হত্যার শিকার ওই নারীর সঙ্গে কারো পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। কারণ হত্যাকারীরা বিনাবাধায় হয়তো শেষ রাতে ওই বাড়িতে প্রবেশ করে। তারপর সুযোগ বুঝে ধর্ষণের পর হত্যার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ আরও জানায়, যারা তাকে হত্যা করেছে তারা তার পরিচিত হতে পারে। সেই কারণে বিনা বাধায় বাড়ির দরজা খোলা পেয়ে ঘরে ঢোকে। তার ঘরের ডিপ ফ্রিজের উপর দুটি কনডমও পাওয়া গেছে। তবে হত্যাকারীরা ঘটনা আড়াল করতে এসব রেখেও যেতে পারে। গোবিন্দগঞ্জ থানার ওসি মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।