সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে বিএনপির কর্মীরা কুপিয়ে হত্যা করলো নিজ দলের কর্মী ইসমাইল কে।

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেটে বিএনপির কর্মীরা কুপিয়ে হত্যা করলো নিজ দলের কর্মী ইসমাইল কে।
সিলেটের বালাগঞ্জে যুবক খুন, ফেসবুক লাইভে প্রবাসী ভাইয়ের আর্তনাদ সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী ২৬ বছর বয়সী ইসমাইলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসে থাকা তার ভাইয়ের ফেসবুক লাইভে বুকফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ে। নিহত ইসমাইল কাজীপুর গ্রামের মৃত কাপ্তান মিয়া সাহেবের ছেলে। তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, তার বড় ভাই মামুনের সঙ্গে বিএনপির কর্মী মঙ্গু খার ছেলের দলীয় বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। বিষয়টি বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীমাংসা করার কথা ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিরোধের জেরে রাতে ইসমাইল বাজারে গেলে মঙ্গু খার ছেলেরা তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়দের ভাষ্য, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইল সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক–এর (স্থানীয়ভাবে ‘মালেক’ নামে পরিচিত) সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।