সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নরসিংদী ধর্ষণ ঘটনায় গ্রেফতার ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নরসিংদী ধর্ষণ ঘটনায় গ্রেফতার ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার।
নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আহাম্মদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বহিষ্কৃত আহাম্মদ আলী দেওয়ান (৬৫) উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি। নির্দেশনায় বলা হয়, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আপনার রাজনৈতিক কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। আপনার কার্যকলাপ দলীয় ভাব-মূর্তি মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। এর আগে মাধবদীতে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় গতকাল আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাধবদী থানার পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিচার চেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে সালিশের দ্বারস্থ হন। সেখানে আপসের চেষ্টা ব্যর্থ হলে পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গত বুধবার রাতে নিহতের বাবা আশরাফ হোসেন মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, ছুরির মুখে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।