সর্বশেষ
রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নরসিংদীর আলোচিত ধর্ষনের পর হত্যা মামলার প্রধান আসামি নুরা গ্রেফতার।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নরসিংদীর আলোচিত ধর্ষনের পর হত্যা মামলার প্রধান আসামি নুরা গ্রেফতার।
নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। এ ঘটনায় এ নিয়ে মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক। এর আগে গতকাল রাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। মাধবদী থানার পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিচার চেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে সালিশের দ্বারস্থ হন। সেখানে আপসের চেষ্টা ব্যর্থ হলে পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গত বুধবার রাতে নিহতের বাবা আশরাফ হোসেন মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, ছুরির মুখে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।