সর্বশেষ
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সি,এন,বি ডিগ্রি কলেজ জমি দখলের অভিযোগ বিএনপি সভাপতির পিতার বিরুদ্ধে।

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সি,এন,বি ডিগ্রি কলেজ জমি দখলের অভিযোগ বিএনপি সভাপতির পিতার বিরুদ্ধে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে অবস্থিত সি,এন,বি ডিগ্রি কলেজের নিজস্ব জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর পিতা অদুদ ফরাজীর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট জোরপূর্বক কলেজের জমির একটি অংশ দখল করে সেখানে টিনশেডের দোকানঘর নির্মাণ শুরু করে। স্থানীয়দের দাবি, কলেজের পুরনো টিনশেড ভবনের সীমানাভুক্ত জমিতে এ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কলেজের প্রতিষ্ঠাতা জবেদ আলী খান বলেন, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমিতে ব্যক্তি উদ্যোগে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, অদুদ ফরাজীর নেতৃত্বে স্থানীয় অমূল্য নন্দীর দুই পুত্র অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলারসহ জমি দখল করে টিনশেড দোকানঘর নির্মাণ করেছেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, স্থানীয় অশোক নন্দী ও স্বপন নন্দীর সঙ্গে কলেজের সম্পত্তি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তারা জোরপূর্বক কলেজের জমিতে স্থাপনা নির্মাণ করেছেন। বিষয়টি কলেজের সভাপতি ও রুমানা আফরোজ-কে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কলেজের জমি দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি তার জানা ছিল না। কলেজ কর্তৃপক্ষ থেকেও কেউ আনুষ্ঠানিকভাবে তাকে অবহিত করেননি। তবে বিষয়টি এখন জানার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।