সর্বশেষ
সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র
সিলেটে দিনদুপুরে মোটরসাইকেলে এসে অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের এ দৃশ্য ধরা পড়েছে ওই এলাকার একাধিক সিসিটিভির ক্যামেরায়। গত মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। রাতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হলে নগরজুড়ে তোলপাড় শুরু হয়। তবে ছিনতাইকারীদের ভিডিও ও ছবি হাতে পেয়েও অপরাধী সনাক্ত করতে পারছে না পুলিশ। ধারণা করা হচ্ছে নগরে নতুন অপরাধী চক্র আশ্রয় নিয়েছে। এর আগেও বহিরাগত অপরাধীচক্রের কয়েকজন সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা যাচ্ছিলো। এসময় তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই নারী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। তবে ওই নারীর নাম জানা সম্ভব হয়নি। ওই এলাকার সাবেক সিটি কাউন্সিলর ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, ছিনআইয়ের ঘটনা শোনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেওয়া হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারে পুুলিশ কমিশনারের সাথেও কথা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইর ঘটনা ও জড়িতদের সিসিটিভি ফুটেজ ও ছবি সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন সোর্স দিয়ে যাচাই করা হয়েছে কিন্তু এ ঘটনার সাথে জড়িত কেউ পুলিশের খাতার পুরনো অপরাধী নয়। ছিনতাইকারীদের সনাক্তে গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহযোগিতা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এর আগে মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তে নেমে বহিরাগত চোরচক্রের সন্ধান পায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরে সিলেট জেলার বাইরে থেকে ওই চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। ওই চক্রের সদস্যরা সিলেট নগর থেকে মোটরসাইকেল চুরি করে বাইরে নিয়ে যেত। আবার বাইরের চুরির মোটরসাইকেল এনে সিলেটে বিক্রি করতো। পুলিশের ধারণা হাউজিং এস্টেটের ছিনতাইর ঘটনা সাথে জড়িতরা নতুন অপরাধীচক্রের সদস্য। এরা নগরের বাইরে থেকে এসে ছিনতাইর ঘটনা ঘটাতে পারে।