সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলেন যুবদল সভাপতি।

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলেন যুবদল সভাপতি।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা-এ এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধরের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে অভিযুক্ত ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেন। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোজেশ্বর বাজার এলাকায় শিক্ষক নুরুল আমীন রতনের পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল-এ নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. মফিজুর রহমান স্বপন জানান, তার ডান হাত ভেঙে গেছে এবং শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আহত প্রধান শিক্ষক নুরুল আমীন রতন দাবি করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।