সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়তকে ভোট দেওয়া বউদের তালাক দিতে বললেন বিএনপির এমপি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়তকে ভোট দেওয়া বউদের তালাক দিতে বললেন বিএনপির এমপি
মোবাশ্বের আলম ভূঁইয়া-র মন্তব্যে সমালোচনার ঝড় মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের স্ত্রীদের তালাক দেওয়ার পরামর্শ দিয়ে বক্তব্য দেওয়ায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লালমাই উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বুধবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে তাকে নেতা-কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, দলের কিছু নেতা জামায়াতকে অর্থ দিয়েছেন এবং তাদের স্ত্রী জামায়াতে ভোট দিয়েছেন—এমন অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে স্ত্রীকে তালাক দেওয়ার কথাও বলেন। পাশাপাশি তিনি দাবি করেন, কারা ভোটের দিন কোথায় ছিলেন এবং কারা কাকে ভোট দিয়েছেন—এসব তথ্য তার কাছে রয়েছে। বক্তব্যে তিনি আরও বলেন, স্বামীকে সম্মান না করলে পরিবারকে সম্মান করা হয় না। এমনকি নফল ইবাদতের ক্ষেত্রেও স্বামীর অনুমতির কথা উল্লেখ করেন তিনি। এছাড়া কিছু নেতা অর্থের বিনিময়ে জামায়াতে ভোট দিয়েছেন বলেও অভিযোগ তোলেন। এ বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের আলম ভূঁইয়া নিজের অবস্থানে অনড় থাকেন। সাংবাদিকদের তিনি বলেন, বক্তব্য ছিল “সতর্ক করার জন্য” এবং “কথার কথা” হিসেবে বলা হয়েছে। তার ভাষ্য, তিনি দলীয় নেতা-কর্মীদের শাসন যেমন করেন, তেমনি ভালোবাসেনও; পরিবারপ্রধান হিসেবে সতর্ক করতেই এমন মন্তব্য করেছেন। তালাকের বিষয়টি বাস্তব প্রয়োগের আহ্বান নয় বলেও দাবি করেন তিনি।