সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মোরেলগঞ্জ- চাঁদা না দেওয়ায় এ মাদ্রাসা ভবন নির্মাণকাজে বন্ধ করলেন বিএনপি নেতা।

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
মোরেলগঞ্জ- চাঁদা না দেওয়ায় এ মাদ্রাসা ভবন নির্মাণকাজে বন্ধ করলেন বিএনপি নেতা।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। ভবনের নির্মাণকাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি কাজে বাধা দেন। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মো. হাফিজুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের গালাগাল ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, দরপত্রের সকল নিয়ম মেনে কাজ করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকদের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মো. হাফিজুর রহমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণকাজ স্বচ্ছভাবে হচ্ছে না। অনিয়মের কারণে কাজ বন্ধ করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে এবং তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন বলে তিনি শুনেছেন।