সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আগারগাঁও-এর কুমিল্লা বস্তিতে চাঁদা না দেওয়ায় পানিবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আগারগাঁও-এর কুমিল্লা বস্তিতে চাঁদা না দেওয়ায় পানিবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রাজধানীর আগারগাঁও এলাকার কুমিল্লা বস্তিতে চাঁদা না পেয়ে পানি ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, গতকাল থেকে চাঁদার দাবিতে সংযোগ বিচ্ছিন্ন করা, পানির পাম্প ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, বস্তিবাসীর পানি সংগ্রহের একমাত্র পানির পাম্পটি ভেঙে ফেলা হয়েছে। এতে প্রায় ৫০০ পরিবার রমজানে পানির তীব্র সংকটে পড়েছে। বাসিন্দারা জানান, গতরাতে শেরে বাংলা থানা-তে অভিযোগ দায়ের করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা এলাকার স্থায়ী বাসিন্দা নন। আল আমিন নামের একজনের পরিচয় জানা গেলেও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বস্তির এক নারী বাসিন্দা, যিনি ছয়টি অটোরিকশার ব্যবসা পরিচালনা করেন, অভিযোগ করেন—কিছুদিন আগে একদল দুষ্কৃতিকারী তার বাড়িতে হামলা চালিয়ে দুই লাখ টাকা দাবি করে। গতকাল সন্ধ্যায় ইফতারের আগে একই দল আবারও হুমকি দেয়। তিনি বলেন, আল আমিন, সাগর, রাসেল, রুবেল ও আকাশসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তার দাবি, থানায় ওই চক্রের লোকজন অবস্থান করে অভিযোগ দায়ের ঠেকানোর চেষ্টা করছে। কুমিল্লা বস্তিবাসী দ্রুত নিরাপত্তা জোরদার, দোষীদের গ্রেপ্তার এবং পানি-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।