সর্বশেষ
যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকযশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ববি হাজ্জাজ এর অভিযোগ মামুনুল হকের বিরুদ্ধে, একাধিক মামলার ঘোষণা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ববি হাজ্জাজ এর অভিযোগ মামুনুল হকের বিরুদ্ধে, একাধিক মামলার ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপিনেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক-কে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো কয়েকজন ভর্তি রয়েছেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে নানা চড়াই–উতরাই পেরোতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেক আহত কর্মীর বিষয়ে মামলা করা হবে। অভিযোগ অস্বীকার করে মামুনুল হক বলেন, “তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তাদের সঙ্গে তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে যাওয়ার পর তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ বাধা দেয়। পরে সেনাবাহিনী এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে।” তিনি আরও দাবি করেন, যেসব স্থানে উত্তেজনা বা হট্টগোল হয়েছে, পুলিশ ও সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ করেছে। আহতদের অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনীর আঘাতে আহত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হলে তা স্থিতিশীল পরিবেশকে অস্থির করতে পারে বলেও সতর্ক করেন এই প্রার্থী।