সর্বশেষ
যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকযশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মন্ত্রীত্ব পাইনি বলে কেউ শান্তনা দিতে আসবেন না, মন্ত্রীত্বের জন্য রাজনীতি করিনাঃ গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬
মন্ত্রীত্ব পাইনি বলে কেউ শান্তনা দিতে আসবেন না, মন্ত্রীত্বের জন্য রাজনীতি করিনাঃ গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি মন্ত্রিত্ব পাওয়ার জন্য রাজনীতি করেন না এবং কেউ তাকে এ বিষয়ে সান্ত্বনা দিতে এলে তা অপমান হিসেবে নেবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে নিজ বাসভবনে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমি মন্ত্রিত্ব হওয়ার জন্য ভোট করি নাই, জনগণের প্রতিনিধি হওয়ার জন্য ভোট করেছি।” প্রশাসনের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো দলীয় নেতা বা কর্মীকে খুশি করতে প্রশাসন যদি আইনের বাইরে যায়, তাহলে তিনি সংসদে তার বিরুদ্ধে কথা বলবেন। “মন্ত্রী বা সংসদ সদস্যকে খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়,” যোগ করেন তিনি। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এ ধরনের চর্চার পুনরাবৃত্তি দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষকে প্রশাসনের মাধ্যমে হয়রানি করা হয়েছে। বিএনপির থানার কমিটির অনুমতি ছাড়া কেউ থানায় কোনো কাজে যাবে না বলেও নির্দেশনা দেন তিনি। সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ উপজেলা দক্ষিণ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।