সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করলেন আরকে বিএনপি নেতা।

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করলেন আরকে বিএনপি নেতা।
গৌরীপুর, ময়মনসিংহ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ঘোড়া মার্কার পক্ষে নির্বাচন করায় বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে গৌরীপুর পৌর শহরের ২ নম্বর রেলক্রসিং-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে না এলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাথা ন্যাড়া করা ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান ফেসবুকে লেখেন, “এ বর্বরতার শেষ কোথায়?” ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার জানান, বুধবার আনুমানিক ২টা ১৫ মিনিটে ব্যক্তিগত কাজে সিএনজিযোগে গৌরীপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে পৌরসভা সংলগ্ন রেলক্রসিং পেরিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি তাকে দেখতে পান। টোল আদায়ের জন্য সিএনজি থামানো হলে শাহী মুন্সি দৌড়ে এসে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ। তিনি দাবি করেন, পরে তাকে পাশের একটি সেলুনে নিয়ে জোর করে চেয়ারে বসিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করা হয় এবং ভ্রুও কেটে দেওয়া হয়। ভয়ে ও লজ্জায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি ফিরে ঘনিষ্ঠজনদের জানান তিনি। আব্দুল মান্নান তালুকদার বলেন, “আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ আমি ঘোড়া মার্কায় নির্বাচন করেছি। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন। আশা করি বিচার পাব।” অভিযোগ অস্বীকার করে কাজিয়েল হাজাত শাহী মুন্সি বলেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার দাবি, এটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং তাদের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা। ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। শাহী মুন্সির সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেছেন। কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে এবং সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।