সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার চাঁদাবাজ।

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার চাঁদাবাজ।
সাভারের আশুলিয়ায় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পরিবহনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার সকালে বাইপাইল এলাকায় চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা দাবি করার সময় স্থানীয় জনতা ও পরিবহন শ্রমিকরা এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণপিটুনি দেন। ভিডিও চিত্র ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গণপরিবহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছিল একদল ব্যক্তি। বিশেষ করে বাস ও রিকশা থামিয়ে তারা জোরপূর্বক অর্থ দাবি করছিল। একপর্যায়ে এক বাস চালকের কাছে এক মাসের অগ্রিম চাঁদা দাবি করা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। চাঁদাবাজির অভিযোগের এই দৃশ্য দেখে স্থানীয় পথচারী ও বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত এক বাস চালক অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তার গাড়ি থামিয়ে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়ার হুমকি দেন। শ্রমিকদের দাবি, স্ট্যান্ডে আর কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। তবে গণপিটুনির শিকার ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেন এবং পরিচয় জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেন। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে নির্বাচনের পর কোনো অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।