সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভোলার চরফ্যাশনে বাড়ির সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলার চরফ্যাশনে বাড়ির সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নে ভুট্টু (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ৫নং ওয়ার্ডের কলেরহাট সড়কের দক্ষিণ পাশে নিহতের বাড়ির সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ভুট্টু ওই এলাকার বাসিন্দা এবং তিন ছেলে ও এক মেয়ের জনক। নিহতের মেয়ে রহিমা বেগম জানান, রাতে ঘর থেকে হঠাৎ বাবার চিৎকার শুনে তিনি বাড়ির সামনের রাস্তায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত ভুট্টু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে ছয় থেকে সাতটি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত মূল রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।