সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

টাঙ্গাইলে জামায়াত কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে।

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইলে জামায়াত কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে জামায়াত। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জামায়াত নেতাদের অভিযোগ, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির ও সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ একদল ব্যক্তি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগায়। এ সময় স্থানীয় জামায়াত কর্মী ও ভোটারদের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, দলের পক্ষ থেকে কেউ জড়িত থাকলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।