সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দারীপুর-১ (শিবচর): ২২ দিনের প্রচারণায় চমক, জয় পেলেন হাজী শরিয়তউল্লার বংশধর নজালা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
দারীপুর-১ (শিবচর): ২২ দিনের প্রচারণায় চমক, জয় পেলেন  হাজী শরিয়তউল্লার বংশধর নজালা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দারীপুর-১ (শিবচর) আসনে মাত্র ২২ দিনের প্রচারণায় চমক দেখিয়েছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাজী শরিয়তুল্লাহ-এর সপ্তম পুরুষ বংশধর সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের এই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঐতিহ্যবাহী বংশের উত্তরসূরি ১৮১৮-১৮২০ সালের দিকে হাজী শরিয়তুল্লাহর হাত ধরে ফরায়েজী আন্দোলনের সূচনা হয়, যা পরবর্তীতে জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণের বিরুদ্ধে শক্তিশালী আর্থ-সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। তাঁর মৃত্যুর পর নেতৃত্ব দেন তাঁর পুত্র দুদু মিয়া। সেই ঐতিহ্যবাহী বংশের উত্তরসূরি হিসেবে ২৮ বছর বয়সে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন হানজালা। হাড্ডাহাড্ডি লড়াই, ফল নির্ধারণ পোস্টাল ব্যালটে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। ১০২টি কেন্দ্রের অধিকাংশ সাধারণ ভোটে এগিয়ে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী নাদিরা আক্তার। তিনি ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে হানজালা রিকশা প্রতীকে পান ৬৩ হাজার ৫১১ ভোট। তবে পোস্টাল ব্যালট গণনার পর ফলাফলে নাটকীয় পরিবর্তন আসে। পোস্টাল ব্যালটে হানজালা পান ১,৩৯৮ ভোট এবং নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। সব মিলিয়ে হানজালার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৬৪ হাজার ৯০৯ এবং নাদিরার ৬৪ হাজার ৫২৪। ফলে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন হানজালা। এ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ের প্রতিক্রিয়া বিজয়ের পর সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, “আমি কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। হাজী শরিয়তুল্লাহর বংশের লোকজন রক্তের সঙ্গে বেইমানি করে না। আমি শিবচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ভোটের এই বিজয় সত্যের বিজয়। যতদিন দায়িত্বে থাকবো, ইনসাফ ও ন্যায্যতার পক্ষে কাজ করে যাবো।” তার এ বিজয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।