সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুলে রাতে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুলে রাতে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩
সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন। অতিরিক্ত উপকমিশনার জানান, তিনজন তরুণ রাতে কেন্দ্রে ঢোকার চেষ্টা চালালে স্থানীয় লোকজন বাধা দেন। খবর পেয়ে বিএনপি নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ ওই তিন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন তরুণ নিজেদের পর্যবেক্ষক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু রাতের বেলা কেন তারা কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তারা পর্যবেক্ষক কি না, কিংবা পর্যবেক্ষক হলে তারা আইন লঙ্ঘন করেছেন কি না, সেসব খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত। এদিকে তিন তরুণের পর্যবেক্ষক পরিচয় দিয়ে কেন্দ্রে ঢোকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রথমত দুঃখজনক হলো, আজ দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এটা লক্ষণ ভালো নয়। সিলেটের যে সম্প্রীতির রাজনীতি, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। লাঠিসোঁটা যদি এভাবে পাওয়া যায়, তাহলে ভোটাররা কীভাবে নির্বিঘ্নে ভোট দেবে?’ ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘জামেয়া ভোটকেন্দ্রে রাতের বেলা পর্যবেক্ষকেরা কী জন্য এসেছেন, তারা এখন কেন আসলেন, সেটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তা তাদের ঢোকার অনুমতি কীভাবে দিলেন? পর্যবেক্ষক যদি হয়ে থাকেন, তাহলে ভোট চলাকালে তারা পর্যবেক্ষণ করবেন। এখন কেন এলেন? এর জন্য দায়ী প্রিসাইডিং কর্মকর্তা।’ একইভাবে রাত ১০টার দিকে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে ওই কেন্দ্রে ঢুকিয়েছেন এবং ওই কর্মকর্তা একাধিকবার কেন্দ্রের বাইরে এসেছেন বলেও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেন।