সর্বশেষ
সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে জব্দকৃত টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে জব্দকৃত টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হওয়ার ঘটনার পর ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে অবশেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল। তবে রাত গভীর হওয়ার সাথে সাথে তার শারীরিক অবস্থার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্তের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন পরিচালক জানান, বেলাল উদ্দিন প্রধানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হৃদরোগ হাসপাতালে (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বা ইনস্টিটিউট) রেফার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের পরপরই তার চিকিৎসার বিষয়টি এখন প্রাধান্য পাচ্ছে। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর নেতারা আরও নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও জেলা আমিরের বিরুদ্ধে বর্তমানে কোনো ধরনের মামলা বা আইনি অভিযোগ নেই। প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে তারা জানান, মূলত উদ্ভূত পরিস্থিতিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশি প্রহরা দেওয়া হয়েছিল।