সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কা রা দ ণ্ড

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কা রা দ ণ্ড
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর ব্যানার টানানোর অপরাধে ৪ সমর্থককে আটক করে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনী তাদের আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- লেঞ্জাপাড়ার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ৪ জন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর তাদের জেল ও জরিমানা করা হয়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের পর রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।