সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, The Bazaar of Return in Aida Refugee Campসংবাদ সূত্রে জানা গেছে, Dozens killed in explosives depot blast in northeast Myanmarদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, The largest Israeli advance into Lebanon in yearsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US Congress moves to deepen military ties with Israel: Why it mattersনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US measure to deepen Israel military cooperation faces bipartisan pushbackদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Building collapses in New Delhi, some people rescued, more feared trappedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageWhat’s at stake in Ethiopia’s elections?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, The Bazaar of Return in Aida Refugee Campসংবাদ সূত্রে জানা গেছে, Dozens killed in explosives depot blast in northeast Myanmarদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, The largest Israeli advance into Lebanon in yearsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US Congress moves to deepen military ties with Israel: Why it mattersনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US measure to deepen Israel military cooperation faces bipartisan pushbackদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Building collapses in New Delhi, some people rescued, more feared trappedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageWhat’s at stake in Ethiopia’s elections?
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপি এককভাবে সরকার গঠন করবে: ডয়চে ভেলেকে তারেক রহমান

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি এককভাবে সরকার গঠন করবে: ডয়চে ভেলেকে তারেক রহমান

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে বলেই তারা আশা করছেন এবং জনগণেরও সেই প্রত্যাশা রয়েছে। তরুণ ভোটারদের আকৃষ্ট করার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে তরুণ, নারী, বয়স্ক ও প্রতিবন্ধীসহ সব শ্রেণির মানুষের জন্য পরিকল্পনা ও কর্মসূচি রাখা হয়েছে। দেশ গঠনে সবাইকে নিয়ে এগোনোর কথা তুলে ধরেন তিনি।

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর মায়ের মৃত্যু ও নির্বাচনি প্রস্তুতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখাকে নিজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, ব্যক্তিগত শোক ও রাজনৈতিক দায়িত্ব—দুটি বিষয় একসঙ্গে সামাল দিতে হয়েছে তাকে।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে যে দেশের সঙ্গেই হোক, দূরত্ব তৈরি হতে পারে। চীনের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’; তাই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে তা অবশ্যই দেশের মানুষের স্বার্থ রক্ষার ভিত্তিতে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে তারেক রহমান বলেন, তারা জনগণের রায় পেলে এককভাবেই সরকার গঠন করবেন। ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থার জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নারীর রাজনৈতিক অংশগ্রহণ কম হওয়ার সমালোচনার জবাবে তিনি বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে সম্ভব। ক্ষমতায় এলে মেয়েদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রান্তিক পরিবারের গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া নারীদের কর্মসংস্থান, নিরাপদ যাতায়াত এবং নারী পরিচালিত ইলেকট্রিক বাস চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন।

আওয়ামী লীগ নির্বাচন না করায় ভোট কতটা অংশগ্রহণমূলক হবে—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, রাজনীতিতে শেষ কথা জনগণের। জনগণ যাকে গ্রহণ করবে, তাকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়।

দুর্নীতির অভিযোগে ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বিষয় দুটি এক নয়। অতীত সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্যে বাধা ও হয়রানির কারণে অনেকে আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করেন তিনি।

গুম-খুনের ঘটনার বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের বিচার পাওয়ার অধিকার রয়েছে। ক্ষমতায় এলে গুম-খুনসহ সব ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।