সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

উখিয়ায় ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গা আটক, যৌথ বাহিনীর অভিযান চলমান

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
উখিয়ায় ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গা আটক, যৌথ বাহিনীর অভিযান চলমান

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে বসবাসকারী সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান শুরু হয়। যৌথ বাহিনী জানায়, অভিযান এখনও চলমান থাকায় আটককৃতদের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। অভিযানে বিভিন্ন ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে থাকা প্রায় হাজারাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকার ব্যবস্থা রয়েছে। এরপরও অনেকে নিয়ম ভেঙে স্থানীয়দের জমিতে ঘর তুলে বসবাস করছে কিংবা ভাড়া বাসায় থাকছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আটককৃতদের একটি স্থানে জড়ো করে রাখা হয়েছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে ক্যাম্পে পাঠানো হয়নি। নির্ধারিত ক্যাম্পের বাইরে থাকার কারণ এবং নির্বাচনকে সামনে রেখে কোনো অপব্যবহার হচ্ছে কি না—এসব বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধান শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারি, বার্মা কলোনি ও লোহাগাড়া এলাকাসহ আশপাশে যৌথ বাহিনীর কয়েক দফা অভিযানে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়। রামু ক্যান্টনমেন্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রামজুড়ে এই অভিযান অব্যাহত রয়েছে।