সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াত এখন আর ইসলামী দল নয়—ফয়জুল করিম

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত এখন আর ইসলামী দল নয়—ফয়জুল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ইসলামী দল বলা যায় না—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-২ আসনের এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, জামায়াতের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন ও আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু এখন প্রশ্ন—কোথায় সেই আইন, কোথায় সেই স্লোগান। অভিযোগ করে তিনি বলেন, এক সময় দলটি ইসলামের মৌলিক বিষয় নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে; দাড়ি, টুপি, পায়জামা-পাঞ্জাবি না থাকাসহ কুরআন-সুন্নাহ অনুসরণ নিয়েও প্রশ্ন তুলেছিল।

তিনি আরও বলেন, ইসলামের কথা না বলে আগে ক্ষমতায় যাওয়ার কথা বলা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফয়জুল করিম বলেন, নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ৫ আগস্টের আগে একদল চাঁদা তুলত, ৫ আগস্টের পরে আরেক দল চাঁদা তোলে। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। একদল খুন করেছে, এখন আরেক দল করছে—হাতের পরিবর্তন হয়েছে, খুনির পরিবর্তন হয়নি। একদল ধর্ষণ করত, এখন আরেক দল করছে—মানুষের পরিবর্তন হয়েছে, অপরাধের পরিবর্তন হয়নি।

মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন দলের চরমোনাইয়ের পীর রেজাউল করিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আহমেদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।