সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঈশ্বরদীতে জামায়াতের ভোটারদের ‘রগ কাটার’ হুমকি—ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
ঈশ্বরদীতে জামায়াতের ভোটারদের ‘রগ কাটার’ হুমকি—ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে এলে এবং ভোট দিলে দিনের বেলাতেই তাদের ‘রগ কাটার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদরাসা মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় এ হুমকি দেন মক্কেল মৃধা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জামায়াতের কোনো কর্মসূচি চলবে না এবং যারা জামায়াতকে ভোট দেবে, তারা ভোটকেন্দ্রে এলে রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেই তাদের ‘রগ কাটা হবে’।

মক্কেল মৃধা এর আগেও আলোচনায় আসেন পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায়। ওই মামলায় তিনি প্রধান আসামি বলে জানা গেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে মক্কেল মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “ভিডিওটি আমরা পেয়েছি। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”