সর্বশেষ
রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ১৪৪ ধারা জারি।নোয়াখালিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, নিজ জেলায় অবাঞ্ছিত সেক্রেটারি নাসির।প্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।দুর্নীতির সাথে আপস করতে চাই না: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী।কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত।মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।আমেরিকান তরুণরা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটররাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ১৪৪ ধারা জারি।নোয়াখালিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, নিজ জেলায় অবাঞ্ছিত সেক্রেটারি নাসির।প্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।দুর্নীতির সাথে আপস করতে চাই না: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী।কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত।মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।আমেরিকান তরুণরা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নোয়াখালী-২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুর।

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুর।

নোয়াখালী-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের (কাপ-পিরিচ) নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজিবপুর গ্রামের ভোরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের বাজারে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে একটি সভা চলছিল। এ সময় সড়ক দিয়ে ধানের শীষ প্রতীকের ৮-১০ জন প্রচারণাকারী যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

এ সময় ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকেরা কাপ-পিরিচের সমর্থকদের ধাওয়া করেন এবং নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর বৈঠকের সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ধানের শীষ প্রতীকের স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।