সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কওমি আলেম আল্লামা মুফতী আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান।

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
কওমি আলেম আল্লামা মুফতী আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান।

মুফতি নুরুজ্জামান নোমানী জানিয়েছেন, শাইখুল হাদীস আল্লামা মুফতী আব্দুর রহমান রাহমানী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে তিনি বলেন, আল্লামা রাহমানী বাংলাদেশের বিভিন্ন প্রসিদ্ধ মাদ্রাসায় অধ্যয়ন করেছেন এবং প্রতিটি শ্রেণিতেই প্রথম স্থান অধিকার করেছেন। তিনি রাহমানিয়া মাদ্রাসা থেকে ফারেগ হন। ২০০৬ সালে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অধীনে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ নিয়ে সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করেন।

দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর থেকে তিনি রাজধানী ঢাকার মসজিদুল আকবার কমপ্লেক্স (মিরপুর), কল্যাণপুর জামেয়া দ্বীনিয়া, বাইতুল আমান (মোহাম্মদপুর), দারুল উলুম মিরপুর-১৩সহ একাধিক বড় ও প্রসিদ্ধ মাদ্রাসায় বুখারী শরীফসহ বিভিন্ন হাদিসের কিতাব পাঠদান করেছেন এবং বর্তমানে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মুফতি নোমানী আরও জানান, আল্লামা রাহমানী একজন সফল ব্যবসায়ী এবং রাজধানী ঢাকার ৩০টির বেশি কওমি মাদ্রাসার মুহতামীম তার ছাত্র। সারা দেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে।

এ সময় আল্লামা রাহমানীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে তার অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রয়েছে এবং তিনি চান নিজের মাধ্যমে ‘শহীদি কাফেলার’ সামান্য হলেও খেদমত হোক, যা তার জন্য নাজাতের মাধ্যম হবে।

সবশেষে মুফতি নোমানী নতুন এ যোগদানের জন্য আলহামদুলিল্লাহ প্রকাশ করেন এবং আল্লামা মুফতী আব্দুর রহমান রাহমানীর জন্য দোয়া কামনা করেন।