সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন ৬০ জন কর্মী।

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি ছেড়ে  জামায়াতে যোগ দিয়েছেন ৬০ জন কর্মী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত এক পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডা. কেরামত আলী। তিনি নবাগত কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীরা জানান, আদর্শগত অবস্থান ও রাজনৈতিক বাস্তবতার বিবেচনায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা এখন থেকে জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।

এ সময় ডা. কেরামত আলী বলেন, সত্য ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই একটি মানবিক কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব। নতুন কর্মীদের যোগদানে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া আরও সহজ হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।